শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা বিয়ের ১১ বছর পূর্তিতে সাকিবপত্নীর আবেগঘন পোস্ট
বিয়ের ১১ বছর পূর্তিতে সাকিবপত্নীর আবেগঘন পোস্ট

বিয়ের ১১ বছর পূর্তিতে সাকিবপত্নীর আবেগঘন পোস্ট

বিয়ের বয়স দেখতে দেখতে ১১ বছর পেরিয়ে গেছে ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের। এক যুগে পদার্পণ করেছে সাকিব-শিশিরের সংসার।
বিয়ের ১১ বছর পূর্তিতে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির।
ফেসবুক পেজে এক পোস্টে শিশির লিখেছেন, ‘এক সঙ্গে আমাদের ১১ বছর, আলহামদুলিল্লাহ! আমাদের খুব ছোট্ট জগতটার বড় অংশটাই একে অন্যর প্রতি ভালোবাসা ও সম্মানে ভরা। একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত একে অন্যকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম তা রক্ষা করে চলেছি। আল্লাহ আমাদের সফলতা দান করুন এবং শেষদিন পর্যন্ত আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন। ভালোবাসা মোটে একটা শব্দ কিন্তু অনুভূতিটাই সবকিছু! ১১ বছর এবং আরও অনেক দিনের জন্য উল্লসিত, ইনশাআল্লাহ।’ গত রাতের ডেট দারুণ ছিল বলেও জানান সাকিবপত্নী।
২০১২ সালের ১২.১২.১২ এমন ম্যাজিক তারিখে বিয়ের পিড়িতে বসেন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ২০১০ সালে ইংল্যান্ডের ওয়েস্টারশায়ারে কাউন্টি খেলতে গিয়ে ২৩ বছর বয়সী শিশিরের সঙ্গে পরিচয় হয় সাকিবের।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =