শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে ভূমি সেবার মানোন্নয়ের লক্ষ্যে অধিপরামর্শ সভা
নালিতাবাড়ীতে ভূমি সেবার মানোন্নয়ের লক্ষ্যে অধিপরামর্শ সভা

নালিতাবাড়ীতে ভূমি সেবার মানোন্নয়ের লক্ষ্যে অধিপরামর্শ সভা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভূমি সেবার মানোন্নয়নের লক্ষ্যে ভূমি কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা।
নালিতাবাড়ী সনাকের সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী সনাকের সহসভাপতি মশিউর রহমান, সদস্য আবুল হোসেন, সুচিত্রা চিছাম, আনিসুজ্জামান বাপ্পি, ভূমির এসিজি সমন্বয়কারী আবিদা সুলতানা আল্পনা, সদস্য অনামিকা দাস প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক।
ওইসময় বক্তারা ভূমি সেবার মানোন্নয়নে নানা চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা ভূমি অফিসকে দুর্নীতি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − five =