শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যুব ফোরাম গঠনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে ঝিনাইগাতী খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতি মিলনায়তনে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আস্থা প্রকল্পের জেলা ফিল্ড অফিসার সাইকা উম্মাসীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রক্তসৈনিক ঝিনাইগাতী সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, রক্তসৈনিক মোঃ সোহেল, সামিউল হক, আশিক, শামীম, সেতু, শান্তি, ফারজানা আক্তার , রিয়া সহ যুব ফোরামের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ সোহেল রানাকে ঝিনাইগাতী উপজেলার আস্থা প্রকল্পের যুব ফোরাম এর আহ্বায়ক নির্বাচিত করা হয়। পরে যুব ফোরাম এর সদস্যরা আগামী তিন মাসের জন্য তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেন।
আস্থা প্রকল্প ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ বলেন, আস্থা প্রকল্পটি তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, একটি সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় যুব নীতির আলোকে প্রান্তিক যুবগোষ্ঠীর নারী-পুরুষ এর সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করবে।