শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও অন্যান্য নিহতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে দোয়া করেন।
পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে আজ (বৃহস্পতিবার) দুপুরে পদ্মা সেতু হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে পৌঁছেছেন। টুঙ্গিপাড়ার বাড়িতে রাত কাটিয়ে শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + fifteen =