শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৩ জনের বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৩ জনের বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৩ জনের বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ৮ প্রার্থীর মধ্যে বাছাইয়ে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা কালেক্টরেট ভবনের সভাকক্ষে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম ওই তথ্য জানান।
শেরপুর-৩ আসনে ৮ প্রার্থীর মধ্যে বৈধ ঘোষিত প্রার্থীরা হচ্ছেন এডিএম শহিদুল ইসলাম (আওয়ামী লীগ), মো. সিরাজুল হক (জাতীয় পার্টি), মো. সুন্দর আলী (কৃষক-শ্রমিক-জনতা লীগ), এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম (স্বতন্ত্র) ও প্রকৌশলী মো. ইকবাল আহসান (স্বতন্ত্র)।
এ আসনে ১ শতাংশ ভোটারের সাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহসিনুল বারী রুমি, মিজানুর রহমান রাজা ও এইচএম ইকবাল হুসাইন অন্তরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাছাইকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকসহ অধিকাংশ প্রার্থী ও তাদের প্রস্তাবক-সমর্থকরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + six =