শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্মশালা অনুষ্ঠিত
শেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: শেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম এর সহযোগিতায় “রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেয়ার পরিকল্পনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর শুক্রবার সকাল হতে দুপুর পর্যন্ত নিউমার্কেটস্থ আলিশান পার্টি সেন্টারে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও ইয়্যুথ কমিউনিটির সদস্যদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ময়মনসিংহ বিভাগীয় কো-অর্ডিনেটর নার্গিস আক্তার।
ইউকেএইডের আর্থিক অর্থায়নে শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বলের পরিচালনায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইয়্যুথ কমিউনিটির ৪০ জন সদস্য কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যের চ্যালেঞ্জ মোকাবলোয় করণীয় নির্ধারণ করে আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 18 =