শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধানের আলোকেই হবে: শেরপুরে হুইপ আতিক
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধানের আলোকেই হবে: শেরপুরে হুইপ আতিক

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধানের আলোকেই হবে: শেরপুরে হুইপ আতিক

জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে সঠিকভাবে পরিচালনায় তারই পরিকল্পনায় দেশের সংবিধান প্রণীত হয়েছিল। পরবর্তীতে সংবিধানের উপর নানাভাবে আঘাত হানা হয়েছে। তিনি বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধানের আলোকেই হবে। এ নিয়ে এখন আর দ্বিধা-দ্বন্দ্বের অবকাশ নেই।
৪ নভেম্বর শনিবার সকালে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এ স্লোগানকে ধারণ করে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।


জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীবউল আহসান, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ প্রশাসন ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − four =