শেরপুর প্রতিদিন ডট কম

Home ক্রিকেট টস জিতে ফিল্ডিংয়ে ভারত, একাদশে শামি
টস জিতে ফিল্ডিংয়ে ভারত, একাদশে শামি

টস জিতে ফিল্ডিংয়ে ভারত, একাদশে শামি

বিশ্বকাপের ২১তম ম্যাচে মুখোমুখি আসরে এখন পর্যন্ত অপরাজিত দুই দল স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। নিজেদের পঞ্চম ম্যাচে কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে টিম ইন্ডিয়া। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। বাংলাদেশ ম্যাচে চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় বিশ্বকাপ একাদশে প্রথমবার জায়গা পেলেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − five =