শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে কালর্ভাটের বিপরীতে বাঁধ দেওয়ায় ৫০ একর জমির আবাদি ফসল নষ্ট
ঝিনাইগাতীতে কালর্ভাটের বিপরীতে  বাঁধ দেওয়ায় ৫০ একর জমির আবাদি ফসল নষ্ট

ঝিনাইগাতীতে কালর্ভাটের বিপরীতে বাঁধ দেওয়ায় ৫০ একর জমির আবাদি ফসল নষ্ট

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের আমনচুড়ি বিলের কালর্ভাটের বিপরীতে বাধঁ দেওয়ায় প্রায় ৫০ একর জমিতে রোপণকৃত আমন ফসল নষ্ট হওয়ার আভিযোগ পাওয়া গেছে । ভুক্তভোগীদের সুত্রে জানা গেছে, ওই এলাকার বন্যা ও বৃষ্টির পানি রঞ্জনা খাল দিয়ে প্রবাহিত হয় । এতে স্বাভাবিক ভাবে ওই খালের পানি প্রবাহের জন্যে সরকারি ভাবে নির্মাণ করা হয়েছে একটি কালর্ভাট। পরিকল্পিত ভাবে ওই কালর্ভাটের বিপরীতেন স্থানীয় মৃত শহিদুল্লাহ ছেলে রাকিবুল ইসলাম ও রিটন মিয়া জমির উপরে জমাট থাকা পানি বাঁধ দিয়ে আটকে হেঙ্গা দিয়ে মাছ ধরে আসছে । যার ফলে রোপিত ফসলে পানি আটকে থেকে জমির ফসল নষ্ট হয়ে গেছে । এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে আব্দুল কাদের বাদশা মিয়া গণস্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরারবর কালর্ভাটের পিছনে বাঁধ ভেঙ্গে দেওয়ার জন্যে একটি অভিযোগ দায়ের করে। যাহার অনুলিপি স্থানীয় কৃষি অফিসেও প্রদান করা হয়। এ ব্যাপারে এলাকাবাসীরা জনান, এই বাঁধ দেওয়ার ফলে পানি নিস্কাশনের সুযোগ না থাকায় প্রায় ৫০/৬০ একর জমির রোপিত আমন ফসল নষ্ট হয়ে গেছে । এ ব্যাপারে উপজেলা অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া একটি লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বলে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 5 =