শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
শেরপুরে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা শেরপুর শহরের চাপাতলী মডেল মসজিদে জুমার নামাজ শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় হুইপ ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়। হুইপ আতিউর রহমান আতিক বলেন, বর্বর হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কোনো বিএনপি নেতাকে আমরা এ পর্যন্ত মাঠে দেখিনি। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি মুসলিমদের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আমরা চাই দ্রুত এ যুদ্ধ বন্ধ হোক। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লা আল খায়রুম, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =