মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে সারদীয় দূর্গো উৎসব উপলক্ষে আগমনী শোভাযাত্রা ও খাদ্য বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় শহরের গোপাল জিউ মন্দিরে জেলা পুজা উৎযাপন কমিটির আয়োজনে এ আগমনী শোভাযাত্রা ও খাদ্য বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন শেরপুর ১ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আব্দুল্লা আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন প্রমুখ। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্র বিতরণ করা হয়। উল্লেখ শেরপুর জেলায় এবার ১৫৭ মন্ডবে পুজো পালন করবেন সনাতন ধর্মালম্বীরা পুজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে পুলিশ প্রশাসন।