শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন
‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আরিফিন শুভ, নুসরাত ফারিয়া প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ আগামী ১৩ অক্টোবর বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। চলতি বছরের ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + twelve =