শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা শেরপুরে তৃতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শেরপুরে তৃতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুরে তৃতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে তৃতীয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আজ বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলার উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহমেদ। উদ্ভোধনী খেলায় শেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড ৩-১ গোলে ৮ নং ওয়ার্ডকে পরাজিত করে। ১ নং ওয়ার্ডে পক্ষে মোর্শেদ ২ গোল ও রনি ১ গোল করেন। অপরদিকে পরাজিত দলের পক্ষে একমাত্র গোল করেন রিপন। উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার উপস্থিত ছিলেন। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও প্রায় তিন হাজার দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৯ ওয়ার্ডের ৯ টি দল নক আউট পদ্ধতিতে খেলে বিজয়ীরা সেমিফাইনালে খেলবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − 1 =