মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে এক ভূয়া কাজির দৌড়াত্ব এবং আসল কাজির বিরুদ্ধে ফেইসবুকসহ নানা ভাবে মানহানিকর পোস্টারিং এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৭ অক্টোবর শনিবার বিকেলে শেরপুর পৌর এলাকার মোবারকপুর আখের মাহমুদ বাজারের শেরপুর-শ্রীবর্দী সড়কের পাশে এ মানববন্ধন পালন করা হয়। এসময় এলাকার শত শত মানুষ কথিত আল আমিন নামে ওই ভূয়া কাজির বিরুদ্ধে শ্লোগান দিয়ে তার শাস্তি দাবী করা হয়। মানববন্ধনে এক লিখিত বক্তব্যে কাজি মাওলানা মোঃ রাজু আহমেদ বলেন, ভূয়া কাজি আল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেয়ালে পোস্টারিং এর মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করে আসছে । আমি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অথচ ভূয়া কাজি নিয়োগ দিয়ে আল আমিন কাজি স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক সাহেবের সই সাক্ষর জাল করার অপরাধে জেল খেটেছেন। তিনি আরো বলেন, শেরপুর ১ আসনের সাংসদ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক আইনের বিধান মতে ২০১৪ সালের ২৫ মে ২২০/৫ স্মারক মূলে আমাকে অস্থায়ীভাবে শেরপুর পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের এলাকার জন্য নিয়োগ প্রদান করেন।