শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি তুরস্কে আমন্ত্রণ আওয়ামী লীগকে
তুরস্কে আমন্ত্রণ আওয়ামী লীগকে

তুরস্কে আমন্ত্রণ আওয়ামী লীগকে

তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির গ্র্যান্ড কংগ্রেসে আমন্ত্রণ পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে এতে যোগদান করবেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৭ অক্টোবর এই গ্র্যান্ড কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে যোগ দিতে আবদুস সোবহান গোলাপ আজ (শুক্রবার) ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − seventeen =