মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাদা মিয়া (৪০) এক কৃষকের মৃত্যু হয়েছে। ৪ অটোবর বুধবার সকাল দশটার দিকে নিজ সেচ পাম্প দিয়ে জমিতে পানি দেওয়ার সময় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া পয়েস্তিরচর গ্রামের বাহাদুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাদা মিয়া তার বাডীর পাশে ধান ক্ষেতে প্রতিদিনের মতো আজও সেচের পানি দিতে যায়। এ সময় মোটর চালিত বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই সাদা মিয়ার মৃত্যু হয় ৷ স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। জমি চাষ ছাড়াও সে তার মটর সাইকেল চালিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করতো। তার রেখে যাওয়া স্ত্রী ও ৪ ছেলে মেয়েদের এখন সংসারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।