শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ চট্টগ্রামে মহসিন কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ
চট্টগ্রামে মহসিন কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে মহসিন কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নগরের চকবাজার থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে কলেজে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন বলেন, জুনিয়রদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। পরে আবার সমাধান হয়ে গেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার  বলেন, ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 14 =