মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মুখতাদিরুল আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসী, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বিজ্ঞ পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, জেলা সিভিল সার্জনের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আসন্ন শারদীয় দুর্গাপূজা নিবিঘ্ন ও নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে পালনের সকল বিষয়ে প্রয়োজনীয় প্রস্ততি গ্রহন করা হয়। জেলায় এবার ব্যাক্তিগত বাসা-বাড়ি ও ক্লাব থেকে ১৫৭ টি পূজা মন্ডপে এ পূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণের করা এবং জেনারোটরসহ সার্বক্ষণিক বিদ্যুত ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সেইসাথে পূজা মন্ডবগুলোতে মাদক মুক্ত রাখারও সিদ্ধান্ত নেয়া হয়।