Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি পালন
শেরপুরে ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি পালন

শেরপুরে ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি পালন

০

স্ট্যাফ রিপোর্টার: ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দাবিসমূহ আদায়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে শেরপুর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। ২ অক্টোবর সোমবার সকালে শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মিলনায়তনে ওই কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষকরা সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন এবং সত্যায়িত কাজেও সাক্ষর দেয়া থেকে বিরত থাকেন। এ সময় বক্তারা কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, পদোন্নতিযোগ্য ৭ হাজার কর্মকর্তাকে পদায়ন, শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবী বাস্তবায়নের দাবী জানান। তারা আগামী ১০ অক্টোবরের মধ্যে সরকার দাবী না মানলে পুনরাই তিন দিনের কর্মবিরতীতে যাবেন বলে বক্তারা জানায়। এসময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ, উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল, বিসিএস সাধারন শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 2 =