শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: “সর্বজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা “এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। ১ অক্টোবর দিবসটি উপলক্ষ জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে র্যালিটি শেষ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিকের সঞ্চালনায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ,টি,এম আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল খায়ের বি এস সি,জাতীয় সমাজ কল্যান পরিষদের সদস্য ফখরুল মজিদ খোকন, ব্রাকের কো-অর্ডিনেটর ফারহানা মুন্নী প্রমূখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =