মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: সারাদেশের ন্যয় ইন্টার্নশিফ ভাতার দাবিতে শেরপুরে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়েছে ২০১৯-২০ সেশনের ইন্টার্ন নার্স ও মিডওয়াইফবৃন্দ। ০১ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা। ওই কর্মসূচিতে বক্তব্য দেন- ইন্টার্ন নার্স সুমা পারভীন, মনির হোসেন, মিজানুর রহমান, জান্নাতুল ফেরদৌসসহ আরও অনেকে। ইন্টার্ন ডিপ্লোমা নার্সরা জানান, সারাদেশব্যাপী ৪৬টি সরকারী নার্সিং ইনস্টিটিউট একযোগে এ কর্মবিরতি পালন করছে। তারই অংশ হিসেবে আমারা একযোগে এই কর্মসূচি পালন করছি। কর্ম বিরতিতে ইন্টার্ন ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফের প্রায় ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।