শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে তক্ষকসহ বন্যপ্রাণী চোরাচালানী চক্রের ৩ সদস্য গ্রেফতার
শেরপুরে তক্ষকসহ বন্যপ্রাণী চোরাচালানী চক্রের ৩ সদস্য গ্রেফতার

শেরপুরে তক্ষকসহ বন্যপ্রাণী চোরাচালানী চক্রের ৩ সদস্য গ্রেফতার

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার : শেরপুরে দুইটি তক্ষকসহ বন্যপ্রাণী চোরাচালানী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৭ সেপ্টেম্বর বুধবার রাতে জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার টেংড়াখালী মোড়ে জনৈক আরিফ হাজীর দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার পাটকৃষ্ণপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ রুহুল আমিন মণ্ডল (৫২) এ/পি- বাসা নং-৬৬, রোড নং-০৬, ব্লক- বি, পল্লবী, মিরপুর-১২; কাউনিয়া থানার নাজিরদহ গ্রামের মৃত শামছুল হকের ছেলে মোঃ আবু সায়েম (৪৭) এ/পি- মোছাঃ রওশনারা বেগম, সিদ্ধা আবাসিক এলাকা, বগুড়া সদর, বগুড়া ও ফরিদপুর জেলার মধুখালী থানার রাজাপুর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪২) এ/পি- হাউজ নং-২৫, রোড নং-৪৭, অপশান-২, ঢাকা। আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল কাদেরের নির্দেশনা অনুযায়ী এস আই মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে নালিতাবাড়ী থানার চেল্লখালী ব্রিজের উপর অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী চোরাচালানের সংবাদ পেয়ে জেলার নালিতাবাড়ী থানার টেংরাখালি মোড়ে অভিযান চালিয়ে আরিফ হাজির দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজতে থাকা তক্ষক দুটি উদ্ধার করা হয়। পুলিশ সুপার মোনালিসা বেগম প্রেসব্রিফিং এ জানায়, গ্রেফতারকৃতরা মূলত ঢাকা থেকে এসেছে এই সীমান্ত দিয়ে ভারতে একটি চক্রের কাছে তক্ষক দুটো পাচার ও বিক্রির জন্য নিয়ে আসে। প্রতিটা তক্ষক প্রায় দশ লক্ষ টাকা বিক্রি করে থাকে তারা। পরে এগুলো ভারতে বিভিন্ন হারবাল মেডিসিন তৈরীকারকদের কাছে বিক্রি করে থাকে বলে গ্রেফতারকৃতরা জানিয়েছেন। ধৃত আসামীরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ ভারতের একটি চক্রের কাছে উচ্চমূল্যে বণ্যপ্রাণি তক্ষক কেনাবেচা করে আসছে বলে স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সুপার জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − four =