Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন ঘরের মেয়েকে বলিউডে আনলেন সালমান খান, আলিজেহকে চেনেন?
ঘরের মেয়েকে বলিউডে আনলেন সালমান খান, আলিজেহকে চেনেন?

ঘরের মেয়েকে বলিউডে আনলেন সালমান খান, আলিজেহকে চেনেন?

০

বলিউডের ভাইজানের ছত্রছায়ায় এসেছেন আর ক্যারিয়ারে মোড় ঘুরেনি এমন ঘটনা বিরল। বলি পাড়ায় অনেক নায়িকা ক্যারিয়ার গড়েছেন সালমান খানের হাত ধরে। এবার সালমানের পরিবারের তিন নম্বর প্রজন্ম পা রাখছে বলিউডে। ভগ্নিপতি আয়ুশের পর এবার ভাগ্নি আলিজেহকে বলিউডে এনেছেন ভাইজান। 

সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর কন্যা আলিজেহ। মামা সালমানের হাত ধরেই এবার অভিনয়ে হাতেখড়ি হচ্ছে তার। সালমান খান ফিল্মস ব্যানারে তৈরি ‘Farrey’ (ফররে) ছবির সঙ্গে বলি পাড়ায় পা দিচ্ছেন আলিজেহ। সামজিক মাধ্যমে ভাগ্নির ছবির টিজার শেয়ার করেছেন ‘মামুজান’ সালমান খান।

জানা গেছে, সালমান খানের নয়নের মণি আলিজেহ। গত বছরের শেষেই কানাঘুষো শোনা গিয়েছিল এই স্টারকিডের বলিউডে ডেবিউ নিয়ে। অবশেষে জল্পনা মিলিয়ে বহুল সমালোচিত পরিচালক সৌমেন্দ্র পাধীর নতুন ছবির সঙ্গেই টিনসেল টাউনে নতুন যাত্রা শুরু করছেন তিনি। বেশিরভাগ তারকা-কন্যার মতো কমার্শিয়াল ছবি নয়, একদম অন্যরকম ছবি বেছেছেন আলিজেহ। ‘জামতারা’ সিজন-১ এবং ১-এর জন্য পরিচিত সৌমেন্দ্র। ‘বুধিয়া সিং’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

সালমান ছবির টিজার শেয়ার করে লেখেন, ‘আমি তো এই এফ ওয়ার্ডের কথা বলছিলাম, আপনারা কি ভেবেছিলেন? Farrey (ফররে)-র টিজার এখন প্রকাশ্যে।’

এদিকে আলিজেহ-র বাবা অতুল অগ্নিহোত্রী এক সময় দাপুটের সঙ্গে অভিনয় করেছেন বলিউডে। এখন তিনি নামকরা প্রযোজক। নব্বইয়ের দশকে নানা পাটেকরের সঙ্গে ক্রান্তিবীর ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি রাধে, ভারত, ‘বডিগার্ড’ ছবির প্রযোজনাও করেছেন অতুল।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =