শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ শেরপুর-১ আসনে জাপা মনোনয়ন প্রত্যাশী মনির মতবিনিময়
শেরপুর-১ আসনে জাপা মনোনয়ন প্রত্যাশী মনির মতবিনিময়

শেরপুর-১ আসনে জাপা মনোনয়ন প্রত্যাশী মনির মতবিনিময়

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনির পক্ষে তার গ্রামের বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের চরশেরপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সমাজ সেবক মো: মিস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাপা সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি। সভায় প্রবীণ রাজনীতিবীদ এম এ রশিদ বিএসসি, শেরপুর জেলা শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ আলী, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ, জাতীয় মহিলা পার্টি সভাপতি সুফিয়া খাতুন, সাধারণ সম্পাদক স্বপ্না ইসলাম, জাপা সদস্য হায়দার আলী, আব্দুল মুন্নাফ, মোস্তুফা মেম্বার, মো: বারেক মেম্বার, চরশেরপুর ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের জাপা নেতাকর্মী এবং সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জাপা নেতা মনি বলেন, রফিক চৌধুরির পর আর এমপি পাইনি বৃহত্তর চরবাসী। তাই শেরপুর-১ আসনে চরাঞ্চলের মানুষ একাট্টা হয়ে আগামী সংসদ নির্বাচনে জাপা থেকে আমাকে এমপি হিসেবে দেখতে চাই। তাই আমি সাধারণ মানুষের মনের আশা পূরণ করতে এবার মনোনয়ন প্রত্যাশী।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − two =