শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ শেরপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু, একজন আহত
শেরপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু, একজন আহত

শেরপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু, একজন আহত

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে বজ্রপাতে শাহ পরান নামে মাদরাসা পড়ুয়া ৮ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় মোরসালিন নামে আরো এক শিশু আহত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১২ টা দিকে সদর উপজেলার সাপমারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সূত্রে জানাযায়, দুপুর বেলা বাড়ির সামনের মাঠে মঞ্জু মিয়ার ৮ বছর বয়সের পুত্র শাহ পরান অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলো। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে বজ্রপাত হলে সে বজ্রপাত শাহ পরান এর উপর পড়ে। এসময় ঘটনা স্থলে সে মারা যায় এবং মোরসালিন নামে অপর এক শিশু গুরুতর আহত হয়। মোরসালিন একই গ্রামের মোমিন মিয়ার ছেলে। পরে মোরসালিনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 17 =