শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস
শেরপুরের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস

শেরপুরের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: সকাল থেকে থেমে থেমে বৃষ্টির পর রৌদ্রোজ্জ্বল পরিবেশে শেরপুর শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে জেলার বিভিন্ন প্রান্তের কৃতী শিক্ষার্থীরা। সেখানে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নন্দন সংগীত নিকেতনের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় মোহন বলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে প্রথম আলো।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশের আগে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের সেলফি। আজ শুক্রবার সকাল ৯টার সময় শেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে
সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশের আগে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের সেলফি। আজ শুক্রবার সকাল ৯টার সময় শেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ছবি

সারা দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএনআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। শেরপুরে উৎসবে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করে ৭৩১ শিক্ষার্থী।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =