শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন ২২ বছর পর শাকিব খানের সঙ্গে দেখা প্রিন্স মাহমুদের
২২ বছর পর শাকিব খানের সঙ্গে দেখা প্রিন্স মাহমুদের

২২ বছর পর শাকিব খানের সঙ্গে দেখা প্রিন্স মাহমুদের

দীর্ঘ ২২ বছর পর ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে দেখা হলো নন্দিত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের। চলতি মাসের প্রথম দিন দেখা হয় তাদের। এরপর গেল ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার বিশেষ প্রিমিয়ারে আরও একবার দেখা হয় দুজনের।

এই সিনেমায় শাকিবের অভিনয় যেমন প্রশংসা কুড়িয়েছে। তেমনই অভিনেতার গলায় প্রিন্স মাহমুদের ‘ইশ্বর’ গানটি ব্যাপক প্রশংসিত হয়েছে। শাকিবের সঙ্গে তোলা একটি ছবি প্রিন্স মাহমুদ নিজের ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘২২ বছর পর দেখা.

জানা গেছে, দীর্ঘ সময় পর তাদের দেখা হলেও সেভাবে কিছু আলাপ হয়নি। কুশল বিনিময়ের পর আলোচিত ‘ইশ্বর’ গান নিয়ে আলাপ করেন তারা।

আগে তাদের প্রথম দেখা হয়েছিল ২০০১ সালে। মগবাজারের চৌরাস্তার গলিতে তখন গানের সব জনপ্রিয় মানুষদের আনাগোনা। সেখানে থাকতেন কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু, প্রয়াত শেখ ইশতিায়াক ও প্রিন্স মাহমুদরা।

ব্যান্ড গানে গীতিকার, সুরকার হিসেবে প্রিন্স মাহমুদের তখন জয়জয়কার চারদিকে। কাজের জন্য স্টুডিও খুঁজছিলেন তিনি। হঠাৎ একটি নতুন বিল্ডিংয়ের খোঁজ পান। সেখানে যাওয়ার পর দেখা হয় শাকিব খানের সঙ্গে। সেই প্রথম দেখা।

প্রিন্স মাহমুদের ভাষায়, পাতলা গড়ন, স্মার্ট আর দেখতে ভীষণ সুন্দর চেহারার যুবক। দারোয়ান পরিচয় করিয়ে দিলেন ঢালিউডের নতুন নায়ক তিনি। দুজনে হাত মেলালেন। কুশল বিনিময় হলো।

এরপর আর দেখা নেই। কেটে গেল ২২ বছরেরও বেশি সময়। দীর্ঘ সময় পর দুজনের আবার দেখা হলো। এবার আর কারো সঙ্গেই কাউকেই পরিচয় করিয়ে দিতে হলো না। প্রিন্স মাহমুদের মতো এতদিনে শাকিব খানের নামও চারদিকে ছড়িয়ে পড়েছে! ২০০১ সালের নতুন নায়ক শাকিব এখন দেশের শীর্ষ নায়ক।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 4 =