বগুড়ার শেরপুরের ছাতিয়ানী কচিয়ামোড় এলাকায় একটি প্রাইভেটকার রাস্তার পাশের ডোবায় পড়ে ঘটনাস্থলেই জাকারিয়া জাকির (৩৩) ও রানী খাতুন (২১) নামের দুজন নিহত হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের পরিবারের লোকজন আসলে লাশগুলো হস্তান্তর করা হবে।