মেহেদী হাসান শামীম, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ আগস্ট সোমবার সকালে আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসার অডিটোরিয়ামে জেলা তথ্য অফিস শেরপুর, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা শাখা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হিরো। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা তথ্য অধিদপ্তর কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) ইব্রাহিম মোল্লাহ সুমন, ভাতশালা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আজহার আলী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতাহারুল ইসলাম, শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আয়নাল, আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আঃ রফিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।