Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি শেরপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
শেরপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শেরপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

০

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই! তিনি অসুস্থতাজনিত কারনে ২৫ আগষ্ট শুক্রবার বিকেলে তার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাহ ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২৬আগষ্ট শনিবার সকালে তাঁর নিজ বাড়ির প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। এসময় অন্যান্যদের মাঝে নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধাগণ ও জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ জানাজায় অংশ গ্রহন করেন। পরে তাকে তাঁর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 11 =