শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ যশোরে ভাইপো রাকিবসহ সাজাপ্রাপ্ত ৫ সন্ত্রাসী আটক
যশোরে ভাইপো রাকিবসহ সাজাপ্রাপ্ত ৫ সন্ত্রাসী আটক

যশোরে ভাইপো রাকিবসহ সাজাপ্রাপ্ত ৫ সন্ত্রাসী আটক

যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ও অস্ত্রধারী ৫ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬ যশোর। বুধবার (২৩ আগস্ট) মধ্যরাতে যশোর, গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় আসামিদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আটক আসামিরা হলেন- যশোর শহরের বেজপাড়া এলাকার আলোচিত ২৫টি মামলার আসামি মো. রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) ও একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বুধবার রাতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা একযোগে পাঁচটি অভিযান চালায়। এসব অভিযানে যশোরের সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্রধারী পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ সকল আসামিদের মধ্যে অন্যতম আসামি ভাইপো রাকিব দীর্ঘদিন যাবৎ যশোর জেলায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আতঙ্ক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + nine =