শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় বি চৌধুরীর সুস্থতা ও শহিদুল ইসলাম তাছেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বি চৌধুরীর সুস্থতা ও শহিদুল ইসলাম তাছেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বি চৌধুরীর সুস্থতা ও শহিদুল ইসলাম তাছেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীনগর উপজেলা বিকল্পধারা বাংলাদেশ ও বিকল্প যুবধারা কতৃক আয়োজিত দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সুস্থতা ও ষোলঘর ইউনিয়ন বিকল্পধারার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তাছের আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মাওলানা শরিফুল ইসলাম বলেন এই দোয়া মাহফিল থেকে আমরা পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে এই দোয়া করব,’ ‘আল্লাহতাআলা যেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে সুস্থ করে দেন। তার হায়াত দারাজ করেন। যিনি এই দেশের জন্য, মানুষের জন্য, এই জাতির জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন, তাকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিকল্পধারার সদস্য সচিব ও বিরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজি শহিদুল্লাহ কামাল ঝিলু,যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান,নুরুজ্জামান বেপারি, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারার আহবায়ক মোঃআনোয়ার হোসেন, সদস্য সচিব মো. নূর হোসেন সুমন, যুগ্ম আহবায়ক মো. রতন মোল্লা,শামীম হোসেন বিপ্লব, শহীদ দেওয়ানসহ আরও অনেক নেতৃবৃন্দ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =