শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা কানাশাখোলা জামে মসজিদের মিনার ও বারান্দার কাজের উদ্ভোদন করলেন হুইপ আতিক
কানাশাখোলা জামে মসজিদের মিনার ও বারান্দার কাজের  উদ্ভোদন করলেন হুইপ আতিক

কানাশাখোলা জামে মসজিদের মিনার ও বারান্দার কাজের উদ্ভোদন করলেন হুইপ আতিক

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পাইলিং ও বারান্দার কাজের উদ্ভোদন করা হয়েছে। ১৭ আগস্ট বৃহস্পতিবার সকালে মসজিদের পাইলিং ও বারান্দার কাজের উদ্ভোদন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আতিউর রহমান আতিক এমপি। এসময় উপস্থিত ছিলেন, কানাশাখোলা বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, সহ সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: সুরুজ্জামান, শেরপুর জেলা তাতীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক সেলিম, কানাশাখোলা জামে মসজিদের ইমাম মাওলানা হামিদুর রহমান, ইমামবাড়ি স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আলী মাস্টার, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আব্দুল মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেন, সরকারি ভাবে যতটুকু সহযোগিতা করার তা আমি করে যাচ্ছি, তারপরও আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তাই আমরা সবাই মসজিদের কাজে সহযোগিতা করবো। যেন মসজিদের কাজটি দ্রুত সমাপ্তি হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + four =