রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেছেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কালো দিন। বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিকে স্থবির করে দিতেই সেদিন এই মহানায়ককে সপরিবারে হত্যা করে একটি মহল বাঙালি জাতির হাজার বছরের লালিত স্বপ্নকে গলা টিপে ধরেছিল।
আজ (মঙ্গলবার) রাজধানীর সোনারগাঁও রোডে রিহ্যাবের প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, শুধুমাত্র স্বাধীনতা অর্জনই নয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বিশ্বের দরবারে সমহিমায় প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন।
বঙ্গবন্ধুর রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল তার স্বপ্ন। বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে জাতির জনকের অবদান চিরদিন তাই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তার সুযোগ্য কন্যা বাস্তবায়ন করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের কাছে অনুকরণীয়।
অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা বঙ্গবন্ধুর জীবন দর্শন তুলে ধরে বক্তব্য প্ৰদান করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন রিহ্যাব পরিচালক ও কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম।
অনুষ্ঠানে রিহ্যাবের পরিচালনা পর্ষদের পরিচালক ও সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ রিয়েল এস্টেট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহিফল শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হ