শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌনপীড়ন ও অশ্লীল ভিডিও ধারণকারী অন্তরকে গ্রেপ্তার
নালিতাবাড়ীতে  চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌনপীড়ন ও অশ্লীল ভিডিও ধারণকারী অন্তরকে গ্রেপ্তার

নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌনপীড়ন ও অশ্লীল ভিডিও ধারণকারী অন্তরকে গ্রেপ্তার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে চাঞ্চল্যকর চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌনপীড়ন ও অশ্লীল ভিডিও চিত্র ধারণকারী অন্তর মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। ১৪ আগষ্ট সোমবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্তর মিয়া নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান গ্রামের বাসিন্দা। র্যাব সুত্রে জানা গেছে, ভিকটিম শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন প্রাইমারী স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী। বিগত ২০১২ সালে ভিকটিমের বাবা-মার বিবাহ বিচ্ছেদের পর ভিকটিম তার নানীর বাড়ীতে বসবাস করে আসছিলো। সেই সুবাদে ভিকটিম তার নানীর বাড়ীতে থেকেই পড়াশুনা করতো। প্রতিদিনের ন্যায় স্কুল থেকে বাড়ী ফেরার পথে ভিকটিমের নানীর বাড়ীর পশ্চিম পাশে ময়দান আলীর বাড়ীর সামনে যায়। অতঃপর ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিমের শিশু সুলভ আচরণ ও সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে অত্যান্ত সু-পরিকল্পিতভাবে ভিকটিমকে মরিচ পুরান গ্রামের মৃত গহর আলীর ছেলে ময়দান আলী কৌশলে তার ঘরে নিয়ে। একই গ্রামের অন্তর মিয়া ও মোনায়েম, ময়দান আলীর ঘরে আগে থেকেই উৎপেতে ছিল। ময়দান আলী ভিকটিমকে ঘরে ভিতর রেখে বাহির হইয়া দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে অন্তর মিয়া ও মোনায়েম ভিকটিমকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তার পরনে থাকা স্কুল ড্রেস খুলে উলঙ্গ করিয়া মোবাইলে ভিডিও ধারণ করে এবং তাহাদের যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়া যৌন পীড়ন করে। ভিকটিম ভয়ে কান্না-কাটি ও চিৎকার করিতে থাকিলে তারা ভিকটিমকে ছেড়ে দেয় ও ঘরের দরজা খুলে দেয়। ভিকটিম বাড়ীতে চলে আসে এবং ভয়ে পরিবারের কারো সাথে এ ঘটনার বিষয়ে কিছু জানায় নাই। পরবর্তীতে আসামী অন্তরের মোবাইলে ধারণকৃত ভিডিও এলাকার বিভিন্ন লোকের মোবাইলে ছড়িয়ে দিলে ভিকটিমের নানী দেখতে পেয়ে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করিলে সে উপরোক্ত ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত ঘটনায় ভিকটিমের নানী আয়েশা খাতুন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেন। মামলা নং-৪, তারিখ-০৭/৮/২০২৩ ইং, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২০) এর ১০/৩০ তৎসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনে ৮(১)/৮(ই)/৮(৩) যৌনপীড়ন ও অশ্লীল ভিডিও চিত্র ধারণ করিয়া সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাহানী করাসহ মোবাইল ফোনের মাধ্যমে ছড়ানো ও সহায়তা করার অপরাধে মামলা রুজু করেন। উক্ত ঘটনার পর থেকে আসামী গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল। এরই সূত্র ধরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামী অন্তর মিয়া গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত অন্তরকে সোমবার রাতেই নালিতাবাড়ী থানায় হস্থান্তর করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − eight =