শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ষোলঘর ইউনিয়ন বিকল্পধারার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তাছের ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ- বুলু
ষোলঘর ইউনিয়ন বিকল্পধারার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তাছের ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ- বুলু

ষোলঘর ইউনিয়ন বিকল্পধারার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তাছের ছিলেন দেশপ্রেমিক রাজনীতিবিদ- বুলু

ষোলঘর ইউনিয়ন বিকল্পধারার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তাছেরের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু গভীর শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে তিনি বলেন, ‘শহিদুল ইসলাম তাছের ছিলেন একজন স্পষ্টভাষী দেশপ্রেমিক রাজনীতিবিদ।’

বুলু বলেন ‘ শহিদুল ইসলাম তাছের একজন স্পষ্টভাষী, নিষ্ঠাবান এবং সাহসী রাজনীতিবিদ ছিলেন। দলীয় কর্মীদের প্রতি তিনি ছিলেন যথেষ্ট সহানুভূতিশীল।’
শোকবাণীতে বুলু আরো বলেন, ‘ শহিদুল ইসলাম তাছের রাজনীতে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন।’
শহিদুল ইসলাম তাছেরের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বুলু। শহিদুল ইসলাম তাছের শুক্রবার ১১: ঘটিকায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিকল্প যুবধারার দপ্তর সম্পাদক মোঃ নুর হোসেন সুমন বিষয়টি নিশ্চত করেন।
তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর দায়িত্বজ্ঞান, সততা ও কর্তব্য পরায়নতা বিকল্পধারা বাংলাদেশের সকল কর্মকর্তা/কর্মচারীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + eighteen =