মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: নবাগত জেলা প্রশাসকের সাথে শেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ আগষ্ট সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
সদর উপজেলার নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. চাঁন মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মমতাজুন্নেছা, চেয়ারম্যানদের পক্ষে কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, শিক্ষকদের মধ্যে মোহসীন আলী আকন্দ, চাঁন মিয়া বিএসসি, ইশরাত জাহান শম্পা প্রমুখ। সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা ও সাংবাদিকরা অংশগ্রহন করেন।