শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় নির্বাচনে অপপ্রচার রোধে ফেসবুকের সহায়তা চায় ইসি
নির্বাচনে অপপ্রচার রোধে ফেসবুকের সহায়তা চায় ইসি

নির্বাচনে অপপ্রচার রোধে ফেসবুকের সহায়তা চায় ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপপ্রচার রোধে ফেসবুকের সহায়তা চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ফেসবুক কর্তৃপক্ষের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসি জানায়, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা’র বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসবে।

জানা গেছে, তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চায়, মূলত সে বিষয়েই আলোচনা হবে বৈঠকে।

এই বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ফেসবুকের প্রতিনিধি দল সাক্ষাতের সময় চেয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার বন্ধ করার বিষয়ে আলোচনা হতে পারে।

সিইসি এরইমধ্যে জানিয়েছেন, আগামী অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =