শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ ঘরের ভেতর স্কুল শিক্ষিকার মরদেহে পচন, জানতেন না কেউ
ঘরের ভেতর স্কুল শিক্ষিকার মরদেহে পচন, জানতেন না কেউ

ঘরের ভেতর স্কুল শিক্ষিকার মরদেহে পচন, জানতেন না কেউ

জয়পুরহাটের ক্ষেতলালে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ আগস্ট) রাতে উপজেলার আলমপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষিকার নাম জোবাইদা খাতুন (৬৬)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী। 

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জোবাইদা খাতুন একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা ছিলেন। পাঁচ-ছয় বছর আগে অবসরে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। গত ৩১ জুলাইয়ের পর থেকে ২ আগস্ট দুপুর পর্যন্ত জোবাইদার মোবাইল ফোনে কল করে স্বজনেরা তাকে পাননি। পরে প্রতিবেশীদের কল করে স্বজনেরা বিষয়টি  জানান। প্রতিবেশীরা সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে বাইরে থেক পচা দুর্গন্ধ পায়। তারা ঘরে গিয়ে চেয়ারে বসা অবস্থায় জোবাইদার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ রাতে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা জোবাইদা খাতুনের স্বামী-সন্তান কেউ তার সঙ্গে থাকতেন না। তিনি গ্রামের বাড়িতে একাকী বসবাস করছিলেন। ওই পরিবারের সবাই শহরে থাকলেও তার বড় ছেলে গ্রামেই ছিলেন। কিন্তু মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।

তিনি বলেন, খবর পেয়ে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে পচন ধরেছে। ধারণা কারা হচ্ছে তিন-চার দিন আগে শিক্ষিকার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − one =