শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর প্রেসক্লাবের নয়া কমিটির দায়িত্ব গ্রহণ
শেরপুর প্রেসক্লাবের নয়া কমিটির দায়িত্ব গ্রহণ

শেরপুর প্রেসক্লাবের নয়া কমিটির দায়িত্ব গ্রহণ

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুর জেলা প্রেসক্লাবের নয়া কমিটির দায়িত্বভার গ্রহণ করেছেন নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল। ৩১ জুলাই সোমবার রাতে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী কমিটির সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন আনুষ্ঠানিক ভাবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ উপলক্ষে বিদায়ী কমিটির সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবীর, বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মারুফুর রহমান ফকির, সাহিত্য সম্পাদক কাজী মাসুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক তপু সরকার হারুন ও নির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায় প্রমুখ। দায়িত্ব গ্রহণকালে নব-নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক প্রেসক্লাবের কর্মকাণ্ড গতিশীল, উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষাসহ ঐক্যবদ্ধ রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে তারা বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গত ২৭ জুন প্রেসক্লাবের সাধারণ সভায় নয়া কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০জন এবং ২ জুলাই অপর ১১ পদে কর্মকর্তা নির্বাচন করা হয়। এ কমিটি নির্বাহী পরিষদের প্রথম সভা থেকে পরবর্তী ২ বছর দায়িত্ব পালন করবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 3 =