শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শেরপুরে কুসুম্বি ইউনিয়নের আঞ্চলিক সড়কের দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শুভ (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩১ জুলাই) সন্ধা সোয়া ৬টার দিকে চন্ডেশ্বর নামকস্থানে এ ঘটনা ঘটে। 

নিহত শুভ কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর এলাকার জয় হোসেনের ছেলে।

ওই শিশুর মা সুমি আক্তার জানান, শুভ রাস্তার পাশে খেলা করছিল। এ সময় দ্রুতগতির মোটরসাইকেল যাওয়ার সময় ধাক্কা দিলে শিশুটি ও মোটরসাইকেল চালক মাশরাফিও ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। স্থানীয়রা মোটরসাইকেল চালক মাশরাফিকে আটকে রাখে। 

এ বিষয়ে মাশরাফি জানান, আমি শেরপুর হতে আকরামপুর বাড়িতে যাচ্ছিলাম। চন্ডেশ্বর এলাকায় পৌঁছালে শিশুটি দৌড় দিয়ে রাস্তায় পার হওয়ার সময় ধাক্কা লেগে গুরুতর আহত হয়। তখন আমাকে আটকে রাখে। এর কিছুক্ষণ পরে শুনি শিশুটি মারা গেছে।

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি পদক্ষেপ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 3 =