Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন ইঙ্গিতে কাকে খোঁচা দিলেন পরী?
ইঙ্গিতে কাকে খোঁচা দিলেন পরী?

ইঙ্গিতে কাকে খোঁচা দিলেন পরী?

০

সম্প্রতি নায়ক শরীফুল রাজের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহর কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। আপত্তিকর কথোপকথনের সেসব ভিডিও নিয়ে ওঠে সমালোচনার ঝড়।আপত্তিকর কথোপকথনগুলো নিছিক বন্ধুত্বের সম্পর্কের বহিঃপ্রকাশ বলেই দাবি করেছিলেন রাজ।

বিষয়টি নিয়ে সে সময় পরীমণি-রাজ ও সুনেরাহর মধ্যে ত্রিমুখী বাকযুদ্ধ কম হয়নি। এ ঘটনার পর থেকে আর একসঙ্গে থাকছেন না তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) পরীমণি ফেসবুকে একটি পোস্ট করেছেন। অনেকে মনে করছেন, এই পোস্টের মাধ্যমে ‘ভালো বন্ধুত্বের সম্পর্ক’ দাবি করা স্বামী রাজকে খোঁচা দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, একজন যে সেদিন বন্ধু বন্ধু বলতে বলতে হারিয়ে গেল! বন্ধুদের বন্ধুত্বের ব্যাখ্যা নিয়ে এত বড় এক রচনা লিখে লিখে ভরিয়ে দিলো তার ফেসবুকের ওয়াল! তো, দু’দিন আগে সেই লোকের সেদিনের দাবি করা বন্ধুদের একজন এসে সেই চেয়ারে বসেই কেলিয়ে কেলিয়ে বলে গেলেন, তার নাকি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধুই নেই! 

‘স্বপ্নজাল’খ্যাত এই নায়িকা আরও লেখেন, সুন্দর না? বন্ধু কি সেটা উনি জানেন তার মানে। যাকে তাকে, যা তা উনি বন্ধু বলে চালিয়ে যাননি। লাভ ইউ মেয়ে। পোস্টের শেষে লিখেছেন, ‘ছ্যাচরা ছেমরা নেহ জুতার বাড়ি খা। ’

প্রসঙ্গত, শরীফুল রাজ সেসময় গণমাধ্যমে বলেছিলেন, সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কাজও হয় নাই। কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে, এটা সত্যিই অস্বস্তিকর।

এদিকে, দীর্ঘদিন ধরে পরীমণির বাসায় থাকছেন না শরিফুল রাজ। বিচ্ছেদের দিকে হাঁটছে তাদের বৈবাহিক সম্পর্ক।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 9 =