শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ 
আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ 

আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ 

সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তলসহ মো. তজিবুর রহমান সরকার (৫৫) নামে এক রিকশা গ্যারেজের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহিন আহমেদ নয়ন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অস্ত্রধারী তার রিকশা গ্যারেজে অবস্থান করার সময় তাকে আটক করে আশুলিয়া থানার এসআই শাহিন আহমেদ নয়ন। এ সময় বিদেশি পিস্তলসহ একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও একটি মোবাইল জব্দ করা হয়েছে।  তার বিরুদ্ধে এলাকায় অস্ত্র প্রদর্শন করে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ রয়েছে। 

এ ব্যাপারে এসআই শাহিন আহমেদ নয়ন বলেন, অস্ত্রধারী আসামি তজিবুর রহমানের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। এবার তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − sixteen =