সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: জেলার পুষ্টিগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু এবং মায়েদের পুষ্টি স্থিতিশীলতাকে উন্নত করার লক্ষ্যে শুরু হওয়া শেরপুর সদর উপজেলা পরিষদ কক্ষে শেরপুর উন্নয়ন সংঘের আয়োজনে, বাংলাদেশে ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ডগভর্নেস প্রজেক্ট, ইউরোপীয় ইউনিয়নসহ-অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়া প্রকল্পের পাঁচ বছর সফল বাস্তবায়ন শেষে আগামী মাসে সমাপ্ত হয়ে যাচ্ছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদের সভা কক্ষে প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়। মো. উজ্জল হোসাইন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট শেরপুর এর সভাপতিত্বে অতিথি হিসেব উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাবিহা জামান শাপলা, ডা. মোবারক হোসেন উপজেলা প.প.কর্মকর্তা, ডা. আক্রাম হোসেন, সিনিয়র স্বাস্থ্য অফিসার শেরপুর, মো. চানঁমিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেরপুর।
কৃষিবীধ আসাদুজ্জামান ওয়ার্ল্ড ভিশন জামালপুর এর উপস্থাপনায় বক্তব্য রাখেন মোর্শেদ ইকবাল সহকারী পরিচালক উন্নয়ন সংঘ, মো. জহুরুল হক প্রকল্প পরিচালক, মো. হাবিবুর রহমান চেয়ারম্যান কামারেরচর ইউনিয়ন পরিষদ ও সভাপতি জেলা যুবলীগ শেরপুর। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, মো. হামিদু রহমান হিরা উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, শবনম মুস্তারী পল্লিউন্নয় কর্মকর্তা শেরপুর। সভায় কৃষি, স্বাস্থ্য, প্রাণিসম্পদ, মহিলা বিষয়কসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, উপকারভোগী, স্বেচ্ছাসেবকগণ অংশ নেন।
সভা সূত্রে প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়, স্থানীয় বিভিন্ন বিভাগের কার্যক্রমের মাধ্যমে শিশু পরিচর্যাকারী, পাঁচ বছরের নীচে শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্যকর অভ্যাসের উন্নয়ন করা। সক্ষমতা বৃদ্ধি ও প্রো পুওর গভরন্যান্সের মাধ্যমে পুষ্টি সম্পর্কিত গুণগত মান ও সেবা বৃদ্ধি করা। উন্নত পারিবারিক খাদ্য উৎপাদন, আয় বৃদ্ধি এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে সমতা ও সংবেদনশীল পুষ্টি মূল্যক্রমের মাধ্যমে পারিবারিক খাদ্য গ্রহণের হার বৃদ্ধি। স্থানীয় জনসাধারণ, বেসরকারি পুষ্টি অংশীদার এবং স্থানীয় পুষ্টি কার্যক্রমের সমর্থনকারীদের মধ্যে আন্তঃসমন্বয় করা। তারা এলাকায় পুষ্টিহীনতা দূরিকরণ এবং এ সংক্রান্ত সহকার্যক্রম শতভাগ অর্জনের জন্য ওয়ার্ল্ড ভিশন এবং দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে প্রকল্পটি সম্প্রসারণের উদাত্ত আহ্বান জানান।