শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ ভাতিজির দায়ের কোপে ফুফুর মৃত্যু
ভাতিজির দায়ের কোপে ফুফুর মৃত্যু

ভাতিজির দায়ের কোপে ফুফুর মৃত্যু

ময়মনসিংহ সদরের চর নিলক্ষীয়া বিজয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে ভাতিজির দায়ের কোপে নুরুন্নাহার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার পর ভাতিজি মারুফা আক্তার (২০) ও তার স্বামী মো. মানিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে কোতোয়ালি মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির। এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত নুরুন্নাহার ওই এলাকার আ. কাদির ব্যাপারীর স্ত্রী।

শাহীনুল ইসলাম ফকির জানান, নিহতের বড় ভাই মাহতাব বিগত কয়েক বছর আগে মারা যাবার পর তার স্ত্রী ময়মুনা (৪৫) মেয়ে মারুফাকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছিল। কিন্তু সম্প্রতি ময়মুনা অন্যত্র বিয়ে করার পর পারিবারিক কলহের সৃষ্টি হয়। ননদ ও দেবরা তাকে বাড়ি থেকে বের করে দিতে চান। এনিয়ে গত রাতে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে ময়মুনার মেয়ে মারুফা তার ফুফু নুরুন্নাহারকে দা দিয়ে বুকে কোপ দেয়। এতে ব্যাপক রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মারা যান নুরুন্নাহার।

এ ঘটনায় আসামিরা পালিয়ে যেতে চাইলে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের মূলহোতা মারুফা ও তার স্বামী মানিককে তারাকান্দা উপজেলার বিসকা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ ঘটনায় নিহতের ভাই লুৎফর রহমান বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এসময় কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =