Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে স্ত্রীসহ গণভবনে আরাফাত
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে স্ত্রীসহ গণভবনে আরাফাত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে স্ত্রীসহ গণভবনে আরাফাত

০

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সস্ত্রীক গণভবনে গিয়েছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাইকেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত বর্তমানে গণভবনে অবস্থান করছেন। তিনি এখনও গণভবন থেকে বের হননি।

গণভবনের একটি সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্ত্রীসহ গণভবনে প্রবেশ করেছেন মোহাম্মদ এ আরাফাত। গতকাল রাতে তিনি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে একবার দেখা করেন। এসময় প্রধানমন্ত্রী আজ বিকেলে স্ত্রীসহ সাক্ষাতের সময় দেন।

সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ী হয়েছেন তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 1 =