শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি খালেদার ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি ২০ আগস্ট
খালেদার ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি ২০ আগস্ট

খালেদার ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি ২০ আগস্ট

রাষ্ট্রদ্রোহের মামলাসহ মোট ১১টি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২০ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (১৬ জুলাই) এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। তবে অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে নতুন এদিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

১১টি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০ মামলাতেও অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − 1 =