শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন রহস্যময় লুকে চমকে দিলেন মেহজাবীন!
রহস্যময় লুকে চমকে দিলেন মেহজাবীন!

রহস্যময় লুকে চমকে দিলেন মেহজাবীন!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে অবকাশ যাপনে রয়েছেন মার্কিন মুলুকে। এরই মাঝে শুক্রবার (১৪ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় লুকে চমকে দিলেন সবাইকে।

চোখেমুখে বিস্ময়! কাজলে লেপ্টে থাকা অশ্রু বেয়ে পড়ছে। মুখে অক্সিজেন মাস্ক। মাথায় জড়ানো ফুলের ব্যান্ড। দীর্ঘদিন পর মেহজাবীনের নতুন কাজের খবর ও লুক পোস্টারটি প্রকাশের পর নেটদুনিয়ায় বেশ রহস্যের জন্ম দিয়েছে।

নেটিজেনরা যেন চিনতেই পারছেন না অভিনেত্রীকে। তাদের বিস্ময়, এ কোন মেহজাবীন! এ প্রসঙ্গে আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সব প্রশ্নের উত্তর মিলবে ‘আমি কী তুমি?’ শিরোনামে আট পর্বের ওয়েব সিরিজে, যা শিগগির মুক্তি পাবে।

ওয়েব সিরিজটি নির্মাণ করছেন ‘পুনর্জন্ম’ খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। তিনি জানান, ১৭দিন শুটিং করেছেন, যা ওটিটি কনটেন্টের জন্য যথেষ্ট সময়।

ভিকি জাহেদ বলেন, ‘থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেক দিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেকগুলো ভালো আছে, যা দর্শক পছন্দ করেছেন। আইস্ক্রিন এর যেহেতু প্রথম অরিজিনাল তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।’

‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এতে আর কে কে থাকছেন তা এখনই প্রকাশ করতে নারাজ নির্মাতারা। বোঝাই যাচ্ছে, রহস্য জিইয়ে রেখে আগামীতেও চমক উপহার দেবে আইস্ক্রিন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =