শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ নিখোঁজের ৪২ ঘণ্টা পর কার্গো শ্রমিকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৪২ ঘণ্টা পর কার্গো শ্রমিকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৪২ ঘণ্টা পর কার্গো শ্রমিকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনা হাওরে নিখোঁজের ৪২ ঘণ্টা পর কার্গো শ্রমিক মুসলিম উদ্দিনের (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। 

এ সব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি।

মুসলিম উদ্দিন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ত্রিপুরা গ্রামের মান্নান মিয়ার ছেলে। তিনি পাথর বোঝাই কার্গো জাহাজের শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে পাথরবোঝাই করে একটি কার্গো ময়মনসিংহের নান্দাইলের তারেরঘাট এলাকায় যাচ্ছিলেন। পথে সোমবার সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জের ইটনার হাজারিকান্দা হাওরের তৌফিক পল্লির সামনের এলাকায় মুসলিম উদ্দিন পানিতে তলিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ৪২ ঘণ্টা পর আজ বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে এলংজুড়ি কাকটেঙ্গুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় পাথরবোঝাই কার্গো জাহাজ ইটনা উপজেলার হাজারিকান্দা হাওরের তৌহিদ পল্লীর সামনের এলাকায় আটকে যায়। আটকে যাওয়া ওই কার্গো জাহাজটি ওই স্থান থেকে ছাড়াতে হাওরে নামেন শ্রমিক মুসলিম উদ্দিন। জাহাজটি ছাড়িয়ে ওঠার সময় তিনি তলিয়ে যান। এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আমিনুর রহমানের নেতৃত্বে ডুবুরি কবির হোসেন ও বিদ্যা সাগর উদ্ধার অভিযান পরিচালনা বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ইটনা পুলিশের কাছে হস্তান্তর করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − four =