শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করায় ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড
ঝিনাইগাতীতে হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করায় ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

ঝিনাইগাতীতে হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করায় ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ মোটর সাইকেল চালককে দুটি মামলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭শত টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। ১০জুলাই সোমবার বিকেলে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি ব্রিজ এলাকায় এ দন্ডাদেশ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দুটি মামলায় মেহেদী হাসান(২৫) ও আলম মিয়া(২৫)কে ৭শত টাকা জরিমানা করা হয়। এসময় আনসার সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর উপস্থিত সকল জনসাধারণকে আইন মেনে মোটরসাইকেল চালানোর জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরো জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + seventeen =